বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে যৌন হয়রানি নির্মূল জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৪১১ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: যৌন হয়রানিকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে

তুলুন এই স্লোগানে ব্যাকের আয়োজনে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে নেটওয়ার্ক

গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ স¤েœলন কক্ষে

সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ( সিইপি), ব্র্যাক এর আয়োজনে এ সভায়

সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান।এ সময়

প্রজেক্টরের মাধ্যমে যৌন হয়রানি বন্ধে করনীয় এবং প্রতিরোধ বিষয়ে একটি

প্রমান্যচিত্র ফ্লিম দেখানো হয় উপস্থিত সকলকে। পরে একটি সংক্ষিপ্ত আলোচনা

সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী

কর্মকর্তা সুরাইয়া জাহান. ব্র্যাকের জেলা রিপ্রেজেন্টিভ হাসান ওয়াইন, ব্যাক

প্রতিনিধি ফৌজিয়া ইয়াসমিন,মহিলা পরিষদের সভানেত্রী এ্যাড. নাছিমা

আক্তার ,নারী নেত্রী খালেদা খানম, নারী নেত্রী হামিদা খাতুন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের

সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সাবেক সাধারন সম্পাদক তানভীর

হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা নাজমা,মহাখালি

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ হোসেন বিরাজ প্রমুখ। আলোচনা সভায়

বক্তারা বলেন, দেশে এখন শতকরা ৮৭ ভাগ নারী যৌন হয়রানির শিকার। সচেতনতা এবং

সংবেদনশীলতার মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। বক্তরা আরো বলেন,

যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য পারিবারিক ও সামাজিকভাবে সকলকে

এগিয়ে এসে যৌন হয়রানি বন্ধে প্রতিবাদ এবং প্রতিরোধে যার যার অবস্থান

থেকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়। তাছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে

করনীয় বিষয়ে নানা আলোচনা করেন উপস্থিত সকলে। উপস্থিত সভায় নারী নেত্রী

খালেদা খানমকে আহব্বায়ক ও হামিদা খাতুনকে যুগ্ন- আহব্বায়ক করে ১১

সদস্যের জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451