সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে যেখানে-সেখানে নিষিদ্ধ পলিথিন অবাধে বিক্রি করায় জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ হচ্ছে!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৪২৮ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ, সাভার ঢাকা ঃ

ঢাকার সাভারের আশুলিয়ার শিল্প এলাকায় বিভিন্ন হাট-বাজারে ও মার্কেটের দোকানে নিষিদ্ধ

পলিথিন অবাধে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পলিথিন ব্যাগ ব্যবহার করার কারণে-

একদিকে সোনালী দিন ফেরাতে পাটের ব্যাগ ব্যবহার হচ্ছে না। অন্যদিকে পলিথিন ব্যবহার করায়

পরিবেশ দূষণ হচ্ছে। পলি ড্রেনে আটকে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাভার ও আশুলিয়ার শিল্প এলাকা বাইপাইল বাজার,

জিরানী, ভাদাইল বাজার, জামগড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে অবাধে নিষিদ্ধ

পলিথিন বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। প্রাইকারি ও খুচরা দোকানদার বলেন,

সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই পলিথিন বিক্রি করা হচ্ছে। অনেকেরই প্রশ্নঃ সরকার

নিষিদ্ধ করার পরও যেখানে- সেখানে পলিথিন বিক্রি হচ্ছে কেন? মানুষ বাজার খরচ করার সময়

প্রায় ব্যক্তির হাতেই পলিথিন ব্যাগ দেখা যায় চোখে পড়ার মতো, এ যেন দেখার কেউ নই।

বিশেষ করে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্র্মকর্র্তাগণ সোনালী দিন ফেরাতে পাটের তৈরি

ব্যাগসহ বিভিন্ন পণ্য ব্যবহার করার জন্য সকলকে জানিয়েছেন। কিন্তু কথিপয় লোক সরকারি

আইনের তোয়াক্কা না করে অবৈধ ও নিষিদ্ধ পলিথিন প্রকাশ্যে বিক্রি করে আসছে। বিশেষ করে

সারা বিশ্ধেসঢ়;¦ পাটের চাহিদা বৃদ্ধি পেলেও তা বাংলাদেশে সকলের অবহেলা ও সচেতনতার অভাবে

সোনালী আঁশ পাট প্রায় বিলুুপ্তির পথে আজ। বিশেষ করে লেখক, কলামিস্ট, পরিবেশববাদী ও

বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ বলেন, মাদক যেমনঃ যুবসমাজকে নষ্ট করছে,

তেমনি পলিথিন ও প্লাস্টিক দ্রব্য পরিবেশের কুফল বয়ে আনছে। অনেকেই বলছেন, যে জমিতে

পলিথিন ও প্লাস্টিক দ্রব্য ফেলা হয়-সেই জমিতে ফসল হয় না।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জনাব মেহেদী হাসান বলেন, পলিথিন বা প্লাস্টিক

ব্যবহার করার কারণে রাস্তা ও ড্রেন নষ্ট করে পরিবেশ দূুষণ হচ্ছে। সরকার নিষিদ্ধ করার পরও যারা আইন

মানছেন না-তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451