সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণের সম্পন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৫২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি : খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পান্ন্। শনিবার বিকালে রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর হলরুমে তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনি এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে দেশে বিভিন্ন প্রান্ত থেকৈ মোট ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
ক্রীড়া ধারাভাষ্যের প্রতি তরুনদের আগ্রহ এবং সম্প্রতি একাধিক এফ.এম রেডিও/টিভি চ্যানেল ক্রীড়া সম্প্রচারে এগিয়ে আসায় মানসম্পন্ন ক্রীড়া ভাষ্যকারের দারুন অভাব দেখা দিয়েছে। এসব চিন্তা থেকে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন ক্রীড়া ভাষ্যকার তৈরীর লক্ষে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। অনুষ্ঠানে জনপ্রিয় ও প্রবিন ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারি ৩৮ জন প্রশিক্ষণার্থির মাঝে সার্টিফিকেট এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণার্থীবৃন্দ এই কোর্সে অংশগ্রহণ করেন। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে তাদের নৈপূন্য মূল্যায়ন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন ঢাকার আনারুল আলাম, দ্বিতীয় হয়েছেন, চাপাইনবাবগঞ্জের ফয়সাল হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকার আসিফ আহম্মেদ।
এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কমেন্টেটর শামিম আশরাফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক ডা. অনুপম হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং টোটাল প্লাস লিঃ এর এমডি আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ক্রীড়া ভাষ্যকার সামসুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোর্স কো অর্ডিনেটর ক্রীড়া ভাষ্যকার পলাশ খাঁন এবং জামিলুর রহমান। কোর্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী, আলফাজ উদ্দিন আহমেদ, ডা. অনুপম হোসেন, সামসুল ইসলাম, মাহফুজ আলম, সামি, কাজল, পলাশ, জামিল, বোরহান, কামরুজ্জামান, তামান্না, মাসুম, সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম, সাবেক ক্রিকেটার ফাহিম মুনতাসির সুমিত, বেতার উপস্থাপক শফিকুল ইলাম বাহার, শামিম অহমেদ, মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া লেখক সৈয়দ মাজহারুল পারভেজ, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল হক এবং আরো অনেক জনপ্রিয় ভাষ্যকার, এছাড়া্ও বেতার-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক, উচ্চারণ বিশেষজ্ঞ, প্রাক্তন/বর্তমান ক্রীড়াবিদ, আম্পায়ার, রেফারী এবং স্কোরারগণ উপস্থিত থাকবেন। কোর্স কো অডিনেটর হিসেবে ক্রীড়া ভাষ্যকার পলাশ খান এবং সহকারী কোস কো অডিনেটর হিসেবে জামিলুর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া্ও অনুষ্ঠানে ক্রীড়া ভাষ্যকার, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451