গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ও চাপিলা ইউনিয়ন পরিষদের ২০১৬-
২০১৭ অর্থ বছরের জন্য উদ্বৃত্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবুর সভাপতিত্বে বৃহস্পতিবার
বেলা সাড়ে ১১টায় পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাৎসরিক বাজেট অনুষ্ঠানে
পরিষদের রাজস্ব আয় ১৭ লাখ ৯৫ হাজার ৯৬৭ টাকা এবং উন্নয়ন আয় ৩
কোটি ৩৭ লাখ ৫১ হাজার ৪২০ টাকাসহ সর্বমোট ৩ কোটি ৫৫লাখ ৪৭
হাজার ৩৮৭ টাকা আয় ধরা হয়েছে এবং ৩ কোটি ৫৩লাখ ৮৬ হাজার ৭২৫
টাকা ব্যয় ধরে উদ্বৃত্ত বাজেট রাখা হয়েছে ১লাখ ৬০ হাজার ৬৬২ টাকা।
অনুষ্ঠানে ইউপি সচিব মোঃ জালাল উদ্দীন, ইউপি সদস্যবৃন্দসহ
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপর দিকে একই দিনে বেলা সাড়ে ১২টায় চাপিলা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলাউদ্দীন ভূট্টোর সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত
বাজেট অধিবেশনে ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য মোট রাজস্ব আয় ৮লাখ
৮৬হাজার ৬২৭ টাকা ও উন্নয়ন আয় কোটি ৮৮ লাখ ৫৮হাজার ২৯০টাকাসহ
মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৯৭লাখ ৪৪ হাজার ৯১৭টাকা এবং
রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮লাখ ৮২ হাজার ৮২৫টাকা ও উন্নয়ন ব্যয় দেখানো
হয়েছে ১কোটি ৮৮ লাখ ৫৮হাজার ২৯০ টাকা সর্বমোট ব্যয় দেখানো
হয়েছে ১কোটি ৯৭লাখ ৪১হাজার ১১৫টাকা এতে করে উদ্বৃত্ত বাজেট
দেখানো হয়েছে ১ লাখ ৫৪হাজার ৩০৩টাকা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা
পরিষদ সদস্য লুৎফর রহমান হিরা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর মিয়া,
ইউপি সচিব মইনুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দসহ নেতৃস্থানীয়
ব্যক্তিবর্গ।