শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

খুলনায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সরদার আলাউদ্দিন মিঠু।তিনি খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার রাত দশটার দিকে নিজ অফিসের সামনে তাকে খুন করা হয়। এ সময় তার সঙ্গে শ্বশুর সৈয়দ সেলিম ও দেহরক্ষী নওশের গাজী ছিলেন। তারাও গুলিবিদ্ধ হয়েছেন।

আহত সেলিমকে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও নওশের গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে দেহরক্ষী নওশের গাজীর অবস্থা আশঙ্কাজনক।ফুলতলা উপজেলা সদরের দামোদরে মিঠুর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মিঠু এন্টারপ্রাইজেরর সামনে তাকে গুলি করা হয়।

দুর্বৃত্তরা গুলি করেই দ্রুত পালিয়ে যান।  বিএনপি নেতা মিঠু ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান। হামলাকারীরা কারা ছিল, তা এখনো জানা যায়নি।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনো বিস্তারিত জানা যায়নি।এর আগে ১৯৯৮ সালে নিহত মিঠুর পিতা দামোদর ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেম ও ২০১০ সালে তার বড় ভাই একই ইউনিয়নের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451