মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৫৭৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি :

ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণের উদ্বোধন ক্রীড়া ধারাভাষ্য একটি শিল্প আর এই শিল্পের প্রতি তরুনদের আগ্রহ এবং সাম্প্রতিক সময়ে একাধিক এফ এম রেডিও/টিভি চ্যানেল ক্রীড়া সম্প্রচারে এগিয়ে আসায় মানসম্পন্ন ক্রীড়া ভাষ্যকারের দারুন অভাব দেখা দিয়েছে। এসব বিষয়কে সামনে রেখে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন ক্রীড়া ভাষ্যকার তৈরীর লক্ষে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর হলরুমে আন্তজাতিক ক্রিকেট ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডা. অনুপম হোসেন, বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর ডেপুটি ডিরেক্টর শাহনেয়াজ এবং করিম, মোহাম্মাদি স্টিল ওয়াক লি: এর এজিএম সেলস ক্রীড়া ভাষ্যকার কাজল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ক্রীড়া ভাষ্যকার সামসুল ইসলাম। অনুষ্ঠানে ক্রীড়া ভাষ্যকার, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। কোর্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী, আলফাজ উদ্দিন আহমেদ, ডা. অনুপম হোসেন এবং আরো অনেক জনপ্রিয় ভাষ্যকার, এছাড়া্ও বেতার-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক, উচ্চারণ বিশেষজ্ঞ, প্রাক্তন/বর্তমান ক্রীড়াবিদ, আম্পায়ার, রেফারী এবং স্কোরারগণ উপস্থিত থাকবেন। কোর্স কো অডিনেটর হিসেবে ক্রীড়া ভাষ্যকার পলাশ খান এবং সহকারী কোস কো অডিনেটর হিসেবে জামিলুর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451