ভোলা প্রতিনিধি:
ভোলায় মরিয়ম(৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে
পুলিশ। বৃহস্পতিবার(২৫মে) উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাগমারা
গ্রামে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মরিময় ওই গ্রামের মোকলেস
সর্দারের স্ত্রী ও চার সন্তানের জননী
পুলিশ জানায়, পরিবারের অজান্তে মরিয়ম নিজ ঘরের আড়ার সঙ্গে গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজর আড়ার সাথে তার
মৃতদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এ
তথ্য নিশ্চিত করেন।