সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 শত বছরের কাঙ্খিত ফুলবাড়ীর শ্রীপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪২৭ বার পড়া হয়েছে

 

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

এলাকাবাসীর শত বছরের কাঙ্খিত দিনাজপুরের ফুলবাড়ীর কুশলপুর শ্রীপুর নামক

স্থানে ছোট যমুনা নদীর ওপর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর

রহমান ফিজার এমপি গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ওই সেতুর নির্মাণ

কাজের উদ্বোধন করেন।

উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্বাস

আলী মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান

অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড.

মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে স্থানীয়

সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী

মো. খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা,

আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো.

মুশফিকুর রহমান বাবুল ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুজ্জামান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মন্ডল,

প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের বিএনপি’র দুই শতাধিক

নেতাকর্মী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর

রহমান ফিজার এমপি হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

এদিকে এলাকাবাসীর শত বছরের কাঙ্খিত শ্রীপুর সেতুর নির্মাণ কাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান

ফিজার এমপি’র উদ্যোগে শুরু হওয়ায় এলাকার শ্রীপুর নদী ঘাটের মাঝি মেনাজ

উদ্দিন মন্ত্রীকে একটি গাভী উপহার দেন।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুজ্জামান বলেন, এলজিইডি’র

তত্ত্বাবধানে ৯৬ মিটার দীর্ঘ ছোট যমুনা নদীর ওপর শ্রীপুর সেতুর নির্মাণ

কাজে ব্যয় হচ্ছে পাঁচ কোটি ৩১লাখ ৮৭হাজার ৮৬৫টাকা। সেতুটি নির্মাণ

কাজ শেষ হলে ফুলবাড়ী উপজেলার সাথে পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ ও

হাকিমপুর উপজেলার অন্তত ৫০টি গ্রামের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা

সহজ হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451