বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দার্জিলিংয়ে প্রণবের বহরের গাড়ি খাদে, আহত ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ঢাকা: দার্জিলিং সফর শেষে দিল্লি ফেরার পথে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

শুক্রবার (১৫ জুলাই) স্থানীয় সময় সকালে জেলার বাগডোগরায় বিমান ধরার জন্য গাড়িবহর নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ছয়জন নিরাপত্তাকর্মী আহত হন, তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে এতে রাষ্ট্রপতি অক্ষত রয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ওই এলাকার পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এর ঠিক পেছেনের গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনা বিষয়ে টুইটও করেছেন প্রণব মুখার্জি। বলেছেন, তিনি সুস্থ আছেন। কাল থেকে ফের কাজে নিয়োজিত হবেন।

এর আগে, তিনদিনের সফরে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা সফর করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451