বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অপেক্ষা বৃষ্টির জন্যেও, তাপপ্রবাহ থাকছেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ১৬৫ বার পড়া হয়েছে

সারাদেশের তাপপ্রবাহ কমার আপাতত সম্ভাবনা নেই। অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্যেও । বিশেষ করে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে আগামী চারদিনেও তাপপ্রবাহের এ ধারা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে এসময় উত্তরাঞ্চলের কয়েকটি জেলার কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া ২৯ মে থেকে ঢাকা ও এর পাশ্ববর্তী জেলাগুলোসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি জানান, তখন বৃষ্টি হলে তাপপ্রবাহ কিছুটা কমে আসবে।

বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, চাঁদপুর, মাঈজদীকোর্ট, ফেনী, হাতিয়া ও কক্সবাজার অঞ্চলসহ ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া ২৭ ও ২৮ মে কিছু কিছু অঞ্চলে এবং ২৯ মে থেকে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। তখন তাপপ্রবাহ কিছুটা কমে আসবে।

২৪ ঘণ্টার আবহাওয়ার সর্বশেষ বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গেপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে বলা হয়- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দম্কা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা সাতক্ষীরা ও মংলায় ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলা ও রাজারহাটে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451