বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের আরো একটি রেকর্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ২৭১ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ সেরা অবস্থান ছ’য়ে উঠে এসেছে টাইগার বাহিনী।এ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারে ৩৭ বছর বয়সী অফ-স্পিনার জিতান প্যাটেলের হাতে বল তুলে দেন অধিনায়ক টম ল্যাথাম। জিতানের প্রথম বলটি এগিয়ে এসে লং-অন দিয়ে হাওয়ায় ভাসান তামিম। তার আগে ওয়ানডে ক্রিকেটে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকাতে পেরেছেন মাত্র তিনজন।

১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়াসিম আকরামের করা ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্ক গ্রেটবাখ। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে জাভাগাল শ্রীনাথের করা ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালেস। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের প্রথম জ্যাসন গিলেস্পির প্রথম বলে ছক্কা হাঁকান ভারতের বীরেন্দ্র শেবাগ।ইনিংসের প্রথম বলে ছক্কা পাওয়া গেলেও ম্যাচের প্রথম বলে এখনো ছক্কা পায়নি ক্রিকেট বিশ্ব। কারণ, সব ছক্কায় হয়েছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে, প্রথম ইনিংসের প্রথম বলে নয়।তামিম ইকবাল শেষ পর্যন্ত ৮০ বলে ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৫ রান করে আউট হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451