শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, পুলিশসহ নিহত ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, দুপুরে চেচানিয়াকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাহনই রাস্তার পাশে পড়ে যায়। এতে ইজিবাইকটির চালক আজাদ সেখ (২৬) ও মাইক্রোবাসে থাকা সদর থানার সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেনসহ (৩২) তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে এক কিশোরীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ছাড়া আহত বাকি তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451