সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একদিন ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হব : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৩০৪ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার নৌ-বাহিনী সদর দপ্তরে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠানে ক্রিকেট দলের সাফল্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু অর্থনৈতিকভাবেই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে দেশ। এখন আমরা ছয় নম্বরে, আশা করি একদিন ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হবো।
আজ বৃহস্পতিবার নৌ-বাহিনী সদর দপ্তরে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা ছিলো ছয় নম্বরে (আইসিসি র‌্যাংকিংয়ে) এখন আমরা ছয় নম্বরে। একে একে আমরা অনেককেই পেছনে ফেলেছি। আশা করি একদিন বিশ্বকাপেও বাংলাদেশ ক্রিকেট জয়লাভ করবে।
তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে কাজ করছে সরকার। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের মেধা বিকাশে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। আমরা একেবারে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু করছি তাতে আস্তে আস্তে আমাদের খেলাধুলায় উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে। দেশজ খেলাধুলা, সেগুলোকেও আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেগুলি চর্চারও আমরা ব্যবস্থা করছি। কারণ, খেলাধুলার মাধ্যমে তারা শারীরিকভাবে সুগঠিত হবে, মনের দিক থেকে উদার হবে, মানসিক শক্তি পাবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে। তার সরকারের আমলেই দেশীয় খেলাগুলোকে পৃষ্ঠপোষকতা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451