মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ বৃহস্প্রতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদুবাড়ী সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে
সকাল ১০টায় কদুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা
কমিটির সভাপতি নেজাম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা
আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান ও জেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম বেনু,
অন্যান্যদের বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু
বক্কর ছিদ্দিক মন্ডল, স্থানীয় সরকার এর প্রতিনিধি প্রকৌশলী আব্ধসঢ়;ব্দুল
কাইয়ুম, ইউপি সদস্য আলা উদ্দিন প্রমূখ। শেষে এমপি মহোদয় ফলক
উম্মোচনের মাধ্যমে কদুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।