সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ১২ কেজি গাঁজাসহ শাহ আলম নামে (২৬) নামে গাঁজা
ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন।
থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুনুর রশীদের নেতৃত্বে এসআই
রাজু মিয়া, এসআই জসীম উদ্দিন ও এসআই মোত্তালেব প্রধান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে
বিশেষ ব্যবস্থায় পাঁচারকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ এলাকা থেকে ২টি ব্যাগে ভর্তি ১২
কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী শাহ্ধসঢ়; আলমকে আটক করা হয়। সে উপজেলার তারাপুর ইউনিয়নের
চরখোর্দ্দা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। শাহ্ধসঢ়; আলম জানায়, দীর্ঘদিন ধরে সে একই গ্রামের কাজিম
উদ্দিনের পুত্র কামাল উদ্দিনসহ একসঙ্গে গাঁজা পাঁচার করে আসছিল। এরই সুত্রে ধরে পৃথক ২টি ব্যাগে ভর্তি
করে উভয়ই গাঁজা পাঁচারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে থানার
এসআই মামুনুর রশীদ বলেন- উদ্ধারকৃত গাঁজার মূল্য হবে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। এব্যাপারে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই রাজু মিয়া বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। এ মামলায় গ্রেপ্তার
দেখিয়ে আসামীকে আদালতে প্রেরণের ব্যবস্থা চলছে।