মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিসিবির সব বিদেশি দেহরক্ষী পাচ্ছেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

ডেস্ক: কোচ হাথুরুসিংহের মতো বিসিবির বিদেশি স্টাফরাও পাচ্ছেন সার্বক্ষণিক নিরাপত্তা। গত বছরের ২৮ সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের কয়েক মাস পর বিসিবিই উদ্যোগী হয়ে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছিল। ১০ মাস পর হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা আবারও বিদেশি কোচ-ট্রেনারদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বিসিবিকে।

এবার তাই বোর্ডের অধীনে থাকা সব বিদেশির সঙ্গেই দেওয়া হচ্ছে একজন করে গানম্যান।

দেশের বর্তমান পরিস্থিতিতে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিসিবি কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিদেশি স্টাফদের দেহরক্ষী দেয়ার সিদ্ধান্তও সেটারই ধারাবাহিকতা বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক।

জাতীয় দল, একাডেমিসহ বিসিবিতে বিদেশি কোচ-ফিজিও-ট্রেনার আছেন সাত-আটজনের মতো। জঙ্গিদের লক্ষ্যও বেশির ভাগ সময় বিদেশিরাই হওয়ায় বিসিবি এখন পাচ্ছে ‘স্পর্শকাতর’ প্রতিষ্ঠানের মর্যাদা। সে কারণেই বিসিবি চাওয়ামাত্র বিদেশি স্টাফদের সঙ্গে সার্বক্ষণিক সশস্ত্র দেহরক্ষী দিতে রাজি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০ জুলাই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগেই ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা বিদেশি স্টাফদের। তখন থেকেই জাতীয় দল, একাডেমিসহ বিসিবিতে বিদেশি কোচ-ফিজিও-ট্রেনার আছেন সাত-আটজনের মতো। জঙ্গিদের লক্ষ্যও বেশির ভাগ সময় বিদেশিরাই হওয়ায় বিসিবি এখন পাচ্ছে ‘স্পর্শকাতর’ প্রতিষ্ঠানের মর্যাদা। সে কারণেই বিসিবি চাওয়ামাত্র বিদেশি স্টাফদের সঙ্গে সার্বক্ষণিক সশস্ত্র দেহরক্ষী দিতে রাজি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০ জুলাই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগেই ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা বিদেশি স্টাফদের। তখন থেকেই তাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কথা একজন করে গানম্যান।

একাডেমির ফিজিও ব্রেড হর্পের অবশ্য এত চিন্তা নেই। নিজ দেশে ভালো চাকরি পেয়েছেন। সে জন্য বিসিবির চাকরিটা সম্ভবত ছেড়েই দিচ্ছেন এই অস্ট্রেলিয়ান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451