রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দিনাজপুর পৌরসভার দুর্নীতির অভিযোগে অভিনব কয়দায় কাউন্সিলরের প্রতিবাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- বুকে ও পিঠে ‘দিনাজপুর পৌরসভার দুর্নীতি থামাবে কে? প্রশাসন পৌরবাসী নিরব কেন?’ স্লোগান লিখে রাস্তায় প্রতিবাদে নেমেছেন জেলা পৌরসভাটির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম রমজান। তার অভিযোগ- দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর ও সহকারী প্রকৌশলী বদিউজ্জামান ফারুকীর দুর্নীতির বেড়া জালে আবদ্ধ এ পৌর সভা। সীমাহীন দুর্নীতি ও অনিয়মে নাস্তানাবুদ হয়ে পড়েছেন পৌরবাসী।

সোমবার (২২শে মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতাল মোড়ে ওই কাউন্সিলরকে প্রতিবাদ জানাতে দেখা যায়।

কাউন্সিলর আশরাফুল আলম রমজান জানান, আগামীতে অন্যান্য কাউন্সিলর ও নাগরিকদের সঙ্গে নিয়ে দুর্নীতি ও অনিয়ম বন্ধের জন্য প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা রাখা হবে। ভবন তৈরির পরিকল্পনা পাশে নিয়ম মানার পরিবর্তে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ১০/-১৫ হাজার টাকা করে ঘুষ দাবির অভিযোগ তোলেন কয়েকজন ভুক্তভোগী। সেবা থেকে বঞ্চিত নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তবে তার বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

এর আগেও দুর্নীতির অভিযোগে কাউন্সিলর আশরাফুল আলম রমজান প্রকৌশলী ও হিসাব শাখাসহ তার কক্ষে তালা ঝুলিয়ে ছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পায়নি বলে দুনীতি দমন ব্যুরোর কর্মকর্তারা সনদ দিয়েছে তাকে। প্রয়োজনে আবারো তদন্তে আপত্তি নেই তার বলে মেয়র জানান।

এ দিকে অবিলম্বে এ সব দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের হস্তক্ষেপ কামনা করেন কাউন্সিলর রমজান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451