বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ভোলায় ২ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ২মাদক বিক্রেতা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি:

ভোলায় ২ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

করেছে পুলিশ। সোমবার(২২মে) বেলা সাড়ে ১১ টার দিকে সদরের ইলিশা

ফেরীঘাট এলাকা থেক পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন,

আব্দুল্লাহ ও সামসুল হক। তাদের বাড়ি কক্সবাজার এলাকায়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির

জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সদরের ইলিশা

ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক

ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি

মামলা দায়ের করা হয়েছে।

ভোলায় এটি ইয়াবার ২য় সর্বোচ্চ চালান আটক করা হলো। মাদক

নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান,আসন্ন

মাহে রমাজানকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযানে গত ২২ দিনে

৮৮৭১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮ কেজি গাঁজাসহ ৬০জনকে আটক

করেছে পুলিশ। এদের বিরুদ্ধে ভোলা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক

পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, ভোলায় জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে পুলিশের এ

বিশেষ অভিযান অব্যহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451