বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিতলমারীতে ইট বোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

  এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  : বাগেরহাটের চিতলমারীতে ইট বোঝাই ট্রলি উল্টে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট-চিতলমারী সড়কের চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতরা হলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের আকরাম মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৭) একই উপজেলা গাড়ফা গ্রামের হারুন মোল্লার ছেলে ইসমাঈল মোল্লা (১৮)।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম এই প্রতিবেদককে বলেন, সোমবার বেলা  সাড়ে এগারোটার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের ইটভাটা থেকে একটি ট্রলিতে ইট বোঝাই করে চিতলমারী উপজেলার কালশিরা এলাকায় যাচ্ছিল। এসময় ইটবোঝাই ট্রলিটি আড়–য়াবর্ণি এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রলিতে থাকা অন্তত চার শ্রমিক ইটের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আল আমিন ও ইসমাঈলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে চিতলমারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাগেরহাটে হতদরিদ্র  ৯৭৭ জনের বয়স্ক ভাতা দিতে ঘুষ গ্রহণআওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান কারাগারে
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ শমসের আলীকে (৪৫) ইউনিয়নের হতদরিদ্র ৯৭৭ জনের সরকারী ভাতার টাকা অর্থ আতœসাতের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শমসের আলী বাগেরহাটের মূখ্য বিচারিক হাকিম মো. জিয়া হায়দারের আদালতে হাজির হয়ে অর্থ আতœসাতের মামলায় আতœসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তিনি তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
সমাজসেবা অধিদপ্তরের দায়ের করা মামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান শেখ শমসের আলীকে কারাগারে পাঠালো আদালত। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
চেয়াম্যানের আইনজীবী বাহাদুর ইসলাম ও শাহী আলম বাচ্চু বলেন, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ শমসের আলীর বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তর অর্থ আতœসাতের একটি মামলা করে। ওই মামলায় আমার মক্কেলকে উচ্চ আদালতের একটি বেঞ্চ ছয় সপ্তাহের জামিন দিয়ে পরবর্তিতে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সোমবার দুপুরে তিনি জামিন নিতে আদালতে আতœসমর্পণ করলে চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতের বিচারক জিয়া হায়দার শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ১৯ মার্চ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ৯৭৭ জন বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে সরকারী ভাতার টাকা বিতরণে ২ থেকে তিনশ টাকা ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। যার একটি ভিডিও ভাইরাল হয়। পরে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা তদন্তে নেমে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পান। এর দুইদিন পর জরুরী সভা করে তিনি তার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামকে আগামী তিনমাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে ছুটিতে যান।
এর এক সপ্তাহ পর ২৬ মার্চ বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম মো. ফজলে এলাহী বাদী হয়ে গোটাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ শমসের আলীর বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলাটি দায়ের করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451