শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সারাদেশকে রেল যোগাযোগের আওতায় আনা হবে–চাঁপাইনবাবগঞ্জে রেলমন্ত্রী মুজিবুল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেছেন, সারাদেশকে রেল যোগাযোগের আওতায় আনার জন্য কাজ করছে সরকার। তিনি বলেন, বিএনপি জোট সরকার রেলপথের উন্নয়নে কোন কাজ করেনি। তারা ক্ষমতায় থাকার সময় ১২০টি রেলষ্টেশন বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৬০ টি রেলষ্টেশন চালু করেছে। পর্যায়ক্রমে সকল জেলার সাথে রেল যোগাযোগ গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি দেশের উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাইপাস রেললাইন ও নতুন স্টেশন ভবনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজি রফিকুল আলম, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে নবনির্মিত আমনুরা বাইপাস রেলষ্টেশনে পতাকা নেড়ে আন্তঃনগর ট্রেন পদ্মা’র সংযোগ হিসেবে সাটল ট্রেনের উদ্বোধন করেন তিনি।
প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকার সাথে আন্তঃনগর ট্রেন চালুর ঘোষনা দেন। তারই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর রুটে এই বাইপাস রেললাইন নির্মাণ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451