শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জঃ সাংবাদিক নির্যাতন বন্ধে স্মারকলিপি প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০১৭
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

বাংলাদেশ মফম্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা’র সুন্দরগঞ্জ

উপজেলা শাখার পক্ষে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ণসহ

ঝালকাঠির কাঠালিয়ার সাংবাদিক এইচএম বাদলের উপর পৈচাশ্চিক

নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি

প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়ার

কার্যালয়ে তাঁর হাতে স্মারকলিপি প্রদান করেন-বিএমএসএফ’র উপজেলা শাখার

সভাপতি- আবু বক্কর সিদ্দিক। এসময় তাঁর সঙ্গে ছিলেন-সহঃ সভাপতি- সহকারি

অধ্যাপক- আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক-আবু বকর ছিদ্দিক,

নির্বাহী সদস্য শামীম সরকার শাহীন, তিস্তা নিউজ ডটকম’র প্রকাশক ও

নির্বাহী সম্পাদক-জাহেদুল ইসলাম, প্রভাতের ডাক’র বার্তা সম্পাদক প্রভাষক-

নূরে শাহী আলম লাবলু, সাংবাদিক-ক্বারী আবু জায়েদ খান, সাইফুল ইসলাম

প্রমূখ।

এরপূর্বে স্থানীয় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সুন্দরগঞ্জ রিপোর্টার্স

ক্লাব ও বিএমএসএফ’র সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়

বিএমএসএফ’র সদস্য পদে করা নূরে শাহী আলম লাবলু ও সাইফুল ইসলামের আবেদন

সর্ব সম্মতিক্রমে মঞ্জুর করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451