এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার
১নং ওয়ার্ড যুবলীগের সদস্য লেদু হত্যা মামলার প্রধান আসামী সহ
একাধিক মামলার আসামী সালামত উল্যাহ রাজুকে (২৬) গ্রেফতার করেছে
সুধারাম থানা পুলিশ। রোববার (২১ মে) রাত ৮টায় পৌরসভার মাইজদী বাজার
এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে
গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালামত উল্যাহ রাজু নোয়াখালী পৌরসভার
১নং ওয়ার্ডের পশ্চিম মাইজদীর শান্তিনগর এলাকার মৃত সফি উল্যাহর ছেলে।
সে চাঞ্চল্যকর যুবলীগ কর্মী লেদু হত্যা মামলা প্রধান আসামী, একই
ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু জাহিদকে হত্যাচেষ্টা
মামলা, অপহরণ ও মাদক সহ একাধিক মামলার আসামী। সুধারাম থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে
জানান, লেদু হত্যা মামলার প্রধান আসামী রাজু জামিনে বের হয়ে আরো
একাধিক অপরাধ সংঘটিত হয়ে করে। এসব ঘটনায় তার বিরুদ্ধে থানায়
একাধিক মামলা দায়ের করা হয়। সে দীর্ঘ দিন পলাতক থাকার পর রোববার রাতে
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার
আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবেও তিনি জানান। প্রসঙ্গত, ২০১৫
সালে মার্চ মাসে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায়
স্থানীয় যুবলীগ কর্মী লেদু বাড়ি ফেরার পথে একই এলাকার রাজু ও তার
সহযোগী ৫-৬ জনের একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যার পর রাস্তার পাশে ফেলে
পালিয়ে যায়। পরে এ ঘটনায় লেদুর পরিবারের থানায় রাজুকে প্রধান আসামী
করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।