বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যে কারণে খালেদার গুলশান কার্যালয়ে তল্লাশি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০১৭
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়ে কোনো কিছুই পায়নি পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ওই কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় গুলশান থানার একটি দল। তল্লাশি শেষে পুলিশ একটি তালিকা তৈরি করেন। যেই তালিকায় কিছু পাওয়া যায়নি বলে ইল্লেখ করা হয়েছে। জানা গেছে, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পিকআপ ভ্যানে করে কিছু বাঁধাই করা বই আনা হয়েছিল আর তা থেকেই ধারণা করা হয়েছিল এখানে অন্য কিছু রয়েছে। এর প্রেক্ষিতেই আদালত একটি সার্চ ওয়ারেন্টের ইস্যু করেন।
সেই সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোনো ডকুমেন্ট রয়েছে কি না তা দেখতে এই তল্লাশি চালানো হয় বলে জানান গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক। তল্লাশি শেষে সাংবাদিকদের তিনি জানান, তেমন কিছুই পাওয়া যায়নি।

এদিকে, তল্লাশির এই ঘটনা দলের চেয়ারপারসনকে হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করার লক্ষেই করা হয়েছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ। তল্লাশির সময় গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451