বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলার দৌলতখান বাজারটি মেঘনার গর্ভে বিলীনের পথে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৩১২ বার পড়া হয়েছে

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার দৌলতখানে মেঘনা নদী ভাঙ্গন ব্যাপক হারে বেড়ে গেছে। জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা না নিলে দৌলতখান বাজার শহর রক্ষা করা যাবেনা। গত কয়েক দিনে দৌলতখান পৌরসভার এক, দুই, ও তিন নং ওয়ার্ডের প্রায় দুইশত বাড়ি ঘর ভেঙ্গে গেছে। মানুষ আশ্রয়হীন হয়ে পরেছে।
দৌলতখান থানা থেকে মাত্র দুইশত গজ দুরে মেঘনা নদী, তার পাশেই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তার সথেই বেড়ীবাঁধ। বেড়ীবাঁধ ভেঙ্গে গেলে দৌলতখানকে আর রক্ষা করা যাবেনা। এমনটাই জানাচ্ছেন ভাঙ্গন কবলিত পরিবারগুলো।
তারা কান্না কন্ঠে তারা জানান, আমরা এখন কি করর, কোথায় যাব। মাত্র কয়েকদিন হলো ৫ তলা বিশিষ্ট একটি নতুন থানা ভবন নির্মাণ করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা। হয়তো বা এমন ও হতে পারে উদ্বোধনের আগেই মেঘনার গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
গত ২০০৩ সালে সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহীম ৩২ কোটি টাকা ব্যয় করে প্রায় এক কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ও ব্লক পালানোর ফলে নদী ভাঙ্গন অনেকটা বন্ধ ছিল। সেই ব্ল-কটি আস্তে আস্তে নদীর গর্ভে প্রায় বিলীন হয়ে গেছে।
স্থানীয় জন প্রতিনিধি জাকির হোসেন বাবুল জানান, নদী ভাঙ্গন রোধের জন্য আমরা নিজ উদ্দ্যেগে প্রায় কয়েক লক্ষ টাকার বালি বস্তা ভরে নদীতে ফেলেছি। সেই বস্তাও নদীতে তলিয়ে গেছে।
বিশিষ্ট ব্যবসায়ী কাজী কামালসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, আমরা অনেকটা আতংকের মধ্যে আছি, যে কোন সময় বেড়ীবাঁধ ভেঙে কয়েকশত দোকান- পাট ও ঘর বাড়ি নদীতে তলিয়ে যেতে পারে।
জরুরী ভিত্তিতে ব্লক ও জিও ব্যাগের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবাবন করছি। বেড়ীবাঁধ ভেঙ্গে গেলে দৌলতখানের কয়েক হাজার কোটি টাকার সম্পদ হাড়িয়ে যাবে, ধন দৌলতে ছিল দৌলতখানের নাম, হয়তো বা মানচিত্র থেকে চিরতরে দৌলতখানের নাম মুছে যাবে। ভোলার সব চেয়ে বড় ও সড়– এ বাজারটি প্রায় দেড় কিলোমিটার।
ভোলা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, আমাদের কাছে কোন বরাদ্দ নেই, জরুরী ভিত্তিতে কাজ করার জন্য এগারো কোটি টাকার প্রজেক্ট পাঠানো হয়েছে, মন্ত্রী মোহদয় সুপারিশ করলে কাজটি হতে পারে বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451