সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ শহরবাসীর জন্য ন্যায় বিচারের সুযোগ সৃষ্টি প্রকল্পের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০১৭
  • ২২১ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সহায়তার জন্য

শহরবাসীর জন্য ন্যায় বিচারের সুযোগ সৃষ্টি নামে

একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। গোপালগঞ্জ

পৌরসভা ও মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের

যৌথ উদ্যোগে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। পৌর

এলাকার দুঃস্থ অসহায় বিশেষ করে নারী ও শিশুদের আইনগত

অধিকার প্রতিষ্ঠাই হবে এ প্রকল্পের মূল কাজ।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় গোপালগঞ্জ পৌরসভা

মিলনায়তনে পৌর মেয়র কাজী লিয়াকত আলি লিকু

প্রকল্পটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান

বাচ্চু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত

পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ইসলাম। অনুষ্ঠানে

স্বাগত বক্তব্য রাখেন মাদারীপুর রিগ্যাল এইড

এসোসিয়েশনের প্রধান সমন্বকারী এ্যাডভোকেট খান

মোঃ শহীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলরগন, সরকারী

কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী ও

উন্নয়ন কর্মীগন এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451