বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলশান থেকে সাফাতের দেহরক্ষী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০১৭
  • ২১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি রহমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, সন্ধ্যা ৭টায় গুলশান-১ এলাকা থেকে রহমতকে গ্রেপ্তার করা হয়।

রহমত আলী আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের দেহরক্ষী। ওই মামলার প্রধান আসামি সাফাত আহমেদ।
ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া রহমত আলী কাজ করতেন আবুল কালাম আজাদ নাম পরিচয়ে।

গত ২৮ মার্চ বনানীর হোটেল রেইন ট্রিতে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন দুই ছাত্রী। গত ৬ মে বনানী থানায় মামলা করেন ওই দুই ছাত্রীর একজন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়।

গত ১১ মে সিলেটে গ্রেপ্তার হন মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ। আজ রাজধানীর নবাবপুর থেকে সাফাতের গাড়িচালক বিল্লালকে গ্রেপ্তার করে র‍্যাব। দেহরক্ষীসহ চারজনকে গ্রেপ্তার করা হলো। বাকি থাকল আরেক আসামি নাঈম আশরাফ।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত এবং সাকিফ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিমান্ডে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451