সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে প্রায় ৭টি প্রতারক চক্র মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০১৭
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ ঃ

ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় প্রায় ৭টি দালাল ও প্রতারক চক্র কর্তৃক বিদেশি জাল ভিসা দেখিয়ে লাখ

লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকার সাভার উপজেলার আশুলিায়ার জিরাবো এলাকায় ভাড়া বাড়িতে থেকে

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০), আদম বব্যসায়ী দালাল

কর্তৃক বিদেশি জাল ভিসা দেখিয়ে ফরিদপুর জেলার মধুখালী থানার টাকদিয়া গ্রামের কালু শেখের পুত্র

বাচ্চু শেখের ( পাসপোর্ট ০৩২৯৬৮০) এর সঙ্গে জাল ভিসা লাগিয়ে সেই জাল কাগজপত্র দেখিয়ে মোট তিন

লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ৩০০ টাকার ৯৮৩২৩৫৪, ৯৮৩২৩৪৬, ৯৮৩২৩৪৭/ নাম্বারের ষ্ট্যাম্পে “ অঙ্গিকার নামায়” চুক্তিপত্র হয়

গত বছরের ২৮ জানুয়ারি। ১ বছর গত হলেও এখন পর্যন্ত বাচ্চু শেখ তার পাওনা টাকা ফেরত পাননি। বিভিন্ন

সুত্রে জানা গেছে, প্রতারক দালাল, মানব পাচারকারী আমিনুলের সাথে আরও ৫ থেকে ৭টি চক্র জড়িত রয়েছে।

এই আদম ব্যবসায়ী দালালরা দেশের বিভিন্ন এলাকার নারী ও শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলে স্থানীয়রা

জানান।

অন্যদিকে আশুলিয়া থানার জামগড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের পাশে আমিন টাওয়ার নামের একটি বাড়ির ৪ তলার

৬ নং ফ্লাটের ভাড়াটে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মানিককাঠি গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে নাছির

উদ্দিন খোকন (২৬) এর কাছে হঠাৎ করে ১৭ দিনের একটি শিশু ছেলে সন্তান দেখে এলাকাবাসীর মধ্যে সন্দেহ

হয়, শিশু পাচারকারী হিসেবে মনে করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় লোকজন। এ সময় নাছিরের কাছে

প্রশ্ন করলে সে বলে, আমি ২০ হাজার টাকার বিনিময়ে শিশু বাচ্চাটিকে তার বাবা মায়ের কাছ থেকে

কিনে নিয়েছি। পরে স্থানীয়রা নাছিরকে বলেন, শিশু বাঁচ্চার মা বাবাকে হাজির করতে হবে। এর পর নাটোর

জেলার বড়াই গ্রামের আব্দুর সামাদ এর ছেলে শাহীন (২০), তার স্ত্রী ফিরোজা বেগম (১৯) জামগড়া আমিন

টাওয়ার বিল্ডিং এর বাসায় হাজির হন, তাদের একমাত্র বাঁচ্চা ১৭ দিনের শিশু ছেলেকে তারা মাত্র ২০ হাজার টাকার

বিনিময়ে বিক্রি করেছে বলে স্বীকার করেন।

এ বিষয়ে স্থানীয় মাতব্বরগণ, সাংবাদিক ও আশুলিয়া থানা পুলিশ আবার শিশুটিকে তার বাবা মায়ের কাছে

ফিরিয়ে দেন। কিন্তু সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে নাছির তার ভাড়া বাসাটির ৬ নং ফ্লাট

ছেড়ে দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে বাঁচ্চার বাবা মা ও নাছির এর এই বাঁচ্চার ঘটনাটি রহস্যজনক বলে মনে

করছেন এলাকাবাসী। স্থানীয়রা অনেকেই বলছেন, এসব প্রতারক, দালাল, মানব পাচারকারীরা বিভিন্ন মানুষকে

চাকরি দেয়ার কথা বলে অর্থ লেনদেন করে। আবার বিদেশে পাঠানোর কথা বলে সুন্দরী নারী ও শিশুকে অপহরণ করে

কৌশলে মোটা অংকের টাকা আদায় করে থাকে বলে অভিযোগ রয়েছে। এই চক্র অনেক সময় শিশু বাঁচ্চাদের ক্রয়

বিক্রয় করে। এই চক্রের হোতারা প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়ায় এসব অপরাধমূলক কর্মকান্ড করে আসছে বলে

স্থানীয়রা জানান।

উক্ত বিষয়ে র‌্যাব-১০ এর এ এসপি ফারুকী সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযানে জামগড়া এলাকা থেকে

চারজন গুলিবিদ্ধসহ ৬ জন অপহরণকারীকে ্ধসঢ়;আটক করেছেন, এবং ভিকটিমকে উদ্ধার করেন। সেই সঙ্গে আশুলিয়া

থানা পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব চক্রের বিভিন্ন সদস্যদেরকে আটক করে চালান দিয়েছেন

বলে পুলিশ জানান। জানা গেছে, এসব চক্র আবার সক্রিয় ভাবে অপরাধমুলক কর্মকান্ড করছে। এলাকাবাসী

অনেকেই বলছেন, শিল্প এলাকার বাসা বাড়িতে লোকজন কারখানায় কাজে গেলে চোরেরা বাসার ঘরের থাকা

টাকা পয়সাসহ সব মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451