কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ শিব লক্ষী মিস্ত্রি (৪০) নামের এক মাদক বিক্রেতাকে শনিবার রাতে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই আলমগীর ও এএসআই গুলজারের নেতৃত্বে শনিবার রাতে কলাপাড়া পৌর শহরের চিংগুরিয়া এলাকার শিব লক্ষী মিস্ত্রির বাড়ির মুরগীর খোয়ার থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এবং শিব লক্ষী মিস্ত্রিকে আটক করে। তার বিরুদ্ধে কলাপাড়া থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ) ধারায় একটি মামলা হয়েছে।