বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ধর্ষণের ঘটনায় সাফাত-সাদমান রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৩২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতারকৃত আসামি সাফাতকে ৬ দিন এবং সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকেলে  আদালতের কাছে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ বিভাগ) কৃষ্ণ পদ রায় জানান, ধর্ষণের দায়ে গ্রেফতারকৃত আসামি সাফাত ও সাদমান সাকিফক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

এর আগে শুক্রবার সকালে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমদ ও তার সহযোগী সাদমান সাকিফকে ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়।

গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সিলেট নগরীর পাঠানটুলার একটি বাসা থেকে সাফাত আহমদ ও সাদমান সাকিফকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গত সোমবার থেকে সিলেটে অবস্থান করছিলো তারা। তারা দক্ষিন সুরমার রিজেন্ট পার্ক রিসোর্টে গিয়েও পরিচয়পত্র দেখা না পারায় সেখানে থাকতে পারেনি।

বৃহস্পতিবার ওই ঘটনায় অভিযুক্ত ৫ আসামির বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেন দুই শিক্ষার্থী।

বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ধর্ষিত হওয়ার পর অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষণের ওই ঘটরায় বনানী থানায় মামলা দায়ের করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451