বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা নিয়ে কাল জাতীয় সেমিনার বিএনপির 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

শিক্ষাব্যবস্থা নিয়ে দিনব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন করেছে বিএনপি। আগামীকাল শনিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ওই সেমিনার অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৯টায় ওই সেমিনার শুরু হবে। চারটি অধিবেশনে চারটি বিষয়ের ওপর আলোচনা হবে। এগুলো হচ্ছে (১) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা (২) শিক্ষার বিভিন্ন ধারা (৩) উচ্চ ও প্রাগ্রসর শিক্ষা (৪) বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা আলোচনায় অংশগ্রহণ করবেন। বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451