সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে ছাগলে পাট খাওয়ার শালিসে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া বাজারে সেচ্ছাসেবকলীগ

নেতা ওহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি খামারমুন্দিয়া

গ্রামের গোলাপ হোসেন শেখের ছেলে এবং উপজেলা সেচ্ছাসেবকলীগের

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে

এক শালিসী বৈঠকে বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে জখম করা হলে

শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনায়

ইউপি মেম্বর ইসমাইল, জালাল উদ্দীন ও দিদার আহম্মেদ নামে তিন ব্যাক্তি

আহত হয়েছেন। পুলিশ শহিদুল ও সাদ্দাম হোসেন নামে দুই জনকে গ্রেফতার

করেছে।

স্থানীয় ইউপি মেম্বর ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে

দুলালমুন্দিয়া গ্রামের শাহাজানের পাট ক্ষেতে তছরুপ করে বিল্লাল হোসেনের

ছাগলে। এ নিয়ে দুজনের মারামারি হলে একই দিন রাত ১০টার দিকে স্থানীয়

রায়গ্রামের চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ

সম্পাদক আলী হোসেন বিপুর মধ্যস্থতায় শালিস বৈঠক ডাকা হয়। তিনি

আরো জানান, শালিস বৈঠক শুরুর মুহুর্তে চেয়ারম্যানেরই ভাইপো শহিদুল

ইসলাম, সাদ্দাম হোসেন, রাজা মিয়া, রাজিব, জাহাঙ্গীর হোসেন ও হযরত

আলীর নেতৃত্বে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে তারা চেয়ারম্যানকে আঘাত করার চেষ্টা করলে এ সময় তার

বডিগার্ড সেচ্ছাসেবকলীগ নেতা ওহিদুল ইসলাম বাধা দেয়। হামলাকারীরা

এ সময় ওহিদুল, ইউপি মেম্বর ইসমাইল, জালাল ও দিদারকে কুপিয়ে জখম করে।

তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর

জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়

শুক্রবার সকালে ওহিদুল মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

ছাগলে পাট খাওয়া কে কেন্দ্র করে গ্রাম্য বিচার সভায় হামলায় চালিয়ে

ওহিদুলকে আহত করা হয়। পরে তিনি যশোর হাসপাতালে চিকিৎসাধীন

অবস্থায় মারা যান। তিনি আরো জানান, এ ঘটনায় ২জনকে আটক করা

হয়েছে। অভিযোগ পেলে যারা এ ঘটনায় সাথে জড়িতদের বিরুদ্ধে

আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451