রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ২৪০ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে তিনটি

গরুসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) গভীর রাতে গরু

চুরি করে পালানোর সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়

দারোগারহাট এলাকায় তাদেও গ্রেফতার করে নিজামপুর পুলিশ তদন্ত

কেন্দ্রের পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃত তিন গরু চোর হলো

মারফত আলী (৫৫), খালেক (৫০) ও দেবাশীষ (৪৫)। এসময় গরু

বহনকারী মিনি পিকআপ চালকও তার সহকারী পালিয়ে যায়। চালক,

সহকারীও গরু চোর চক্রের সদস্য। উদ্ধারকৃত গরুগুলো উপজেলার ২

নম্বর হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী গ্রামের মোস্তফা মিয়ার।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির

উদ্দিন জানান, মঙ্গলবার রাতে মহাসড়কে দায়িত্ব পালন করার সময়

ত্রিফল দিয়ে ঢাকা একটি পিকআপ ভ্যান চেক করার জন্য সিগন্যাল

দিই। এসময় ত্রিফলের নিচে নড়াচড়া পরিলক্ষিত হওয়ায় আমাদের

সন্দেহ হলে তাদের থামতে বললে তারা না গাড়ি না থামিয়ে

গাড়িতে মাছ আছে বলে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা

করে। পরে তাদের গাড়ী ধাওয়া করে বড় দারোগারহাট এলাকা থেকে

আটক করা সম্ভব হয়। এসময় গাড়ী চালক চোর চক্রের সদস্য কালাম

(৩৫) ও তার ভাই শাহিন (৪০) পালিয়ে গেলেও অপর তিন সদস্যকে

গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে ৩ টি গরু উদ্ধার করা

হয়েছে। পরে গরুর মালিক মোস্তফা মিয়াকে খবর দিয়ে গরুগুলো

তাকে ফেরৎ দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451