মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় শিশু ও মানব পাচার প্রতিরোধ কমিটির কর্মপরিধি ও সমন্বয়ে উপজেলা পর্যায়ে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৩১২ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় শিশু ও মানব পাচার প্রতিরোধ কমিটির কর্মপরিধি ও সমন্বয়ে উপজেলা পর্যায়ে মতবিনিময়ে সভা মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট’র (সিপিডি) আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তার এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা কলেজের অধ্যাক্ষ মো. সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, উন্নয়ন সংস্থা এসডিএর নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন, সিপিডি’র প্রকল্প সমন্বয়কারী মো. শরীফুল্লাহ রিয়াজ, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আণোয়ার হোসেন, ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, কাউন্সিলর উম্মে তামিমা বিথী, উন্নয়কর্মী আসমা বেগম, সাংবাদিক মো.এনামূল হক প্রমূখ। সভায় পাচার রোধে প্রতি শুক্রবার খুৎবার মাধ্যমে মানুষকে সচেতন করা, প্রধান শিক্ষকদের মসিক সমন্বয় সভায় আলোচনা, প্রতিটি স্কুল গেটে সিসি ক্যমেরা স্থাপন ও ভাড়াটিয়া মোটর সাইকেল চালকদের চিহ্নিত করনের জন্য ইউনিফর্ম ব্যবহারের সুপারিশ প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে কলাপাড়া উপজেলা ও নীলগঞ্জ ইউনিয়নকে পাচাররোধে মডেল হিসেবে তৈরী অঙ্গিকার ব্যক্ত করেন। সভা শেষ  কলাপাড়া উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451