বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাদুল্যাপুরের পালান পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বারান্দায় বসে পরীক্ষা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার

পালানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে

গত ২ মে বিদ্যালয়ে তালা ঝুলে দিয়েছে প্রতিপক্ষরা। ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের

চলতি প্রথম সাময়িক পরীক্ষা বারান্দায় বসে দিতে হচ্ছে। এদিকে বিদ্যালয় মাঠে

শিক্ষক ও শিক্ষার্থীরা প্রবেশ করায় প্রতিপক্ষরা নানাভাবে হুমকি দিচ্ছে বলে

অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম আতঙ্কে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক

মহল। আর এই আতঙ্কের কারণে পরীক্ষা চলাকালীন পর্যন্ত অনেক শিক্ষার্থী প্রাণ ভয়ে

পরীক্ষায় অনুপস্থিত রয়েছে বলে প্রধান শিক্ষক মাজেদা খাতুন সুত্রে জানা গেছে।

জানা গেছে, ১৯৯০ সালে ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া সরকারি প্রাথমিক

বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে বিদ্যালয়ের জমি দান করেন স্থানীয় স্বর্গীয় প্রফুল

চন্দ্রশীল। এরপর থেকে স্থানীয় এমদাদুল হকসহ তার লোকজন ওই জমির মালিকানা দাবী

করে আদালতে মামলা দায়ের করে। সম্প্রতি মহামান্য সুপ্রিমকোটের আদেশে

এমদাদুল হক ও তার লোকজন মামলার রায় পায়। ফলে গত ২মে এমদাদুল হকের লোকজন

জমির সীমানায় অবস্থিত বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দেয়। শুধু তাই নয়, বিদ্যালয়ে

রোপিত কয়েকটি ইউক্লিপটার্স গাছ কর্তন করে নিয়ে যায় লোকজন।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন জানান, বিদ্যালয়টিতে ১৮২ জন

ছাত্রছাত্রী অধ্যয়নরত। প্রথম সাময়িকী পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিষ্ঠানে তালা

ঝুলিয়ে দেয়ায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ভয়ে পরীক্ষা দিতে আসেনি। তিনি

আরও জানান, বিদ্যালয়ের গাছগুলো বেপরোয়াভাবে কাটার সময় গাছের ধাক্কায় স্কুল

ভবন ও ল্যাট্রিনের ছাদে ফাটল ধরেছে। শিক্ষক ও ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ে না আসে

সেজন্য বার বার হুমকি দেয়া হচ্ছে।

এব্যাপারে সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন জানান,

এ বিষয়ে প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছে। শিক্ষার্থীদের যাতে লেখাপড়ার

ব্যাঘাত না হয় সেজন্য দ্রুত বিষয়টি সমাধান করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451