বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগের পরিচিতি সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা

কমপ্লেক্স হলরুমে সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর নব নির্বাচিত পূর্ণাঙ্গ

কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন মুহম্মদ সাদেক কুরাইশি, চেয়ারম্যান, জেলা পরিষদ ও সাধারণ

সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন এ্যাড. মকবুল হোসেন বাবু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতি,

জেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও, মাহাবুবুর রহমান বাবলু, সহ- সভাপতি, জেলা

আওয়ামী লীগ, মাহাবুবুর রহমান খোকন, সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ, দীপক

কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, অরুনাংশু দত্ত টিটো,

সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও, সুদাম সরকার, ভারপ্রাপ্ত

সভাপতি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগ, ঠাকুরগাঁও। অনুষ্ঠানের শুরুতেই

ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির

পরিচিতি সভায় সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান

অতিথি তার বক্তব্যে বলেন, দেশ যখন আগাচ্ছে তখন আওয়ামী লীগকে দামানো জন্য

কিছু কু-চক্র মহল বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আওয়ামী লীগের

সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দকে দলের জন্য সব সময় যে কোন বিষয়ে এগিয়ে

আসতে হবে। পরে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমরা একত্রিত হয়ে যতই সমস্যা

হোক না কেন! সমস্যার মোকাবেলা করব। এই সোনার বাংলা মাটিতে জামাআত

বিএনপি কোন ক্ষতি করতে পারবেনা। আমরা দলের জন্য এখনও যেমন আছি

পরবর্তীতেও ঠিক একই ভাবে থাকব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল

মজিদ আপেল, সাধারণ সম্পাদক, জেলা আওয়ালী যুবলীগ, ঠাকুরগাঁও। সভাপতিত্ব

করেন আব্দুর রশিদ, সভাপতি, সদর উপজেলা আওয়ামী যুবলীগ, ঠাকুরগাঁও। অনুষ্ঠান

সঞ্চালনায় গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী যুবলীগ।

আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দসহ অন্যান্যরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451