শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ২৬৫ বার পড়া হয়েছে

মিয়ানমারের শরণার্থী সংকটের কথা তুল ধরে তার আশু সমাধানের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত মায়ো মিন্ট থান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে মিয়ানমারের শরণার্থীদের অমানবিক জীবনযাপন ও তাদের কারণে বাংলাদেশে সমস্যার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তার সমাধানেরও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিদায়ী রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের সমাজ ও পরিবেশের ওপর মিয়ানমারের শরণার্থীদের প্রভাবের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। অমানবিক পরিবেশে বাস করছে শরণার্থীরা। ‘আপনি আপনার সরকারকে বলবেন, আমাদের উভয়েরই উচিত এ সমস্যা সমাধানের উপায় বের করা’, প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান প্রেস সচিব। প্রতিবেশী দেশের মধ্যে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধানের কথাই বলেন শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির পর ভারতে চলে যাওয়া শরণার্থীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451