মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশুর নাম রাহাত হোসেন (১২)। রবিবার (৭ মে) ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম
গেইটের দক্ষিনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত নোয়াখালী জেলার
হাতিয়া উপজেলার রেহানীয়া এলাকার আবুল কাশেমের পুত্র।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাফায়াত
উল্ল্যাহ জানান, সোনাপাহাড় এলাকায় রাহাতের পরিবার ভাড়া থাকে।
রাহাত বন্ধুদের সাথে খেলাধূলা করতে মহাসড়ক পার হওয়ার সময়
চট্টগ্রামগামী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে
সে মারা যায়। বাসটি আটক করা সম্ভব হয়নি।