বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরামপুরে মাটি খুঁড়ে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০১৭
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে মাটি খুঁড়ে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

করেছে স্থানীয় থানা পুলিশের একটি বিশেষ দল ‘কুইক রেসপন্স

টিম’। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ মে) রাতে প্রায় ৮

ঘটিকার সময় উপজেলার খাঁনপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের

গিয়াস উদ্দিনের ছেলে শামসুজ্জামান জামালের বাড়ি থেকে

ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।

বিরামপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার

এএসএম হাফিজুর রহমানের নেতৃত্বে এসআই আবু বকর

সিদ্দিক, শামসুল হক, এএসআই কামরুল ইসলামসহ সঙ্গী বহর

নিয়ে ঘটনাস্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই

পালিয়ে যায় শামসুজ্জামান ও তার দুই সহযোগী ঝঁগড়–পাড়ার

এনামুলের ছেলে এরশাদুল ও খানপুরের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন।

অতঃপর সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে পলিথিন

ব্যাগে মোড়ানো অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করে থানায় নিয়ে

যাওয়া হয় এবং পলাতক আসামীদের খোঁজ চলছে বলে জানানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান

এএসপি হাফিজুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451