শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

জয়পুরহাটের বিউটির সাফল্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ
জন্ম থেকে দুটো হাতই নেই তার। কিন্তু তাতে কী? বিউটি থেমে থাকার মত মেয়ে নয়। লেখাপড়া যে তাকে শিখতেই হবে। ভালভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ হতেই হবে।

এমন ইস্পাত কঠিন মনোবল, অদম্য উৎসাহ, প্রবল ইচ্ছাশক্তি আর একনিষ্ঠতা যার, কেউ পারেনি তাকে দমিয়ে রাখতে। সে কথাই প্রমাণ করলো জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মেয়ে উপজেলার আকলাশ শিবপুর-শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শারীরিক প্রতিবন্ধী বিউটি আকতার।

এবারের এসএসসি পরীক্ষায় হাত না থাকায় পা দিয়ে লিখে বিজ্ঞান বিভাগ থেকে বিউটি আকতার জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
জন্ম থেকেই তার দুই হাত নেই। তবু প্রবল আগ্রহে বিদ্যালয়ে ভর্তি হয় সে। এক এক করে অতিক্রম করেছে প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাশ। নিজে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হাত আছে এমন অন্য সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতায় সামিল হয়ে প্রতিটি পরীক্ষায় সাফল্য লাভ করেছে। এ বছর ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসিতে অংশগ্রহণ করেও সাফল্য পেয়েছে মেধাবী বিউটি আকতার।

উল্লেখ্য, ইতোপূর্বে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়েও প্রতিটি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছিল সে। শুধু তাই নয়, সাধারণ গ্রেডে বৃত্তিও লাভ করেছিল।

বিউটি আকতার উপজেলার শিবপুর গ্রামের হতদরিদ্র বর্গাচাষী বায়েজীদ হোসেনের মেয়ে। সংসারের অভাবের কারণে এক সময় বায়েজীদ হোসেন ভ্যান চালাতো। তার এ অভাবের সংসারে দুই ছেলে-মেয়ের মধ্যে বিউটি আকতার ছোট।

লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছা থেকে বিউটি আকতার তার স্বপ্নপূরণে এগিয়ে চলেছে। লেখাপড়া শেষ করে বিউটি আকতার একজন আদর্শ শিক্ষক হতে চায়।

এ ব্যাপারে বিউটি আকতারের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেতলালের আকলাশ শিবপুর-শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকামদ্দিন জানান, বিউটি আকতারের মধ্যে লেখাপড়ার প্রতি তার প্রবল ইচ্ছা শক্তি লক্ষ্য করেছি। সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকত। সে নিজেকে কখনো প্রতিবন্ধী মনে করত না। প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা পেলে বিউটি আকতারের কাঙ্ক্ষিত স্বপ্ন নিশ্চই পূরণ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451