বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় সুপেয় পানির উৎপাদন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন সুপেয় পানির উৎপাদন ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। সংস্থার সদস্যরা এক লিটার নিরাপদ, সুপেয় পানি পাচ্ছেন মাত্র এক টাকায়। আর যারা সদস্য নন তারাও এ পানি পাচ্ছেন লিটার মাত্র দুই টাকায়। যেখানে নামিদামি বিভিন্ন কোম্পানি আধালিটার পানি বিক্রি করছেন ১২ থেকে ১৫ টাকায়। আর এক লিটার মিনারেল ২০ থেকে ২৫ টাকায়। সেখানে এই খবরটি এলাকার মানুষের জন্য একটি আনন্দের খবর। উদ্দীপন আইটিএফ কর্মসূচির মাধ্যমে এই সুপেয় পানি উৎপাদন ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। বৃহস্পতিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলার পাখিমারার নাওভাঙ্গা গ্রামের কুয়াকাটাগামী মহাসড়ক লাগোয়া এই প্লান্টটি করা হয়েছে। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন মাহমুদ । অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়ার ইউএনও এবিএম সাদিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহকারী পরিচালক শহিদুল ইসলাম। পিকেএসএফ এবং ডিএফ আইডি বাংলাদেশ এর সহায়তায় এই প্লান্টটি এই এলাকার মানুষের সুপেয় পানির সমস্যা সমাধানে এগিয়ে আসায় স্থানীয়রা খুশি। ১৫ শতক জমি উপর প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় এ প্লান্টটি করা হয়েছে বলে জানা গেছে। অপারেটর মোঃ ইউনুস জানালেন, দৈনিক চার হাজার লিটার পিওর পানি এখান থেকে সরবরাহ করা সম্ভব হবে। প্রতি দেড় মিনিটে অন্তত ৪০ লিটার পানি পরিশোধন করা সম্ভব এ প্লান্ট থেকে। এলাকার বিশাল এই জনগোষ্ঠী নামেমাত্র সেবামূল্যে সুপেয় পানির সুযোগ পেল। প্রশংসনীয় এমন উদ্যোগে এলাকার নারী-পুরুষ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের সুযোগ পেল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451