শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

একসঙ্গে এসএসসি পরীক্ষা , ছেলের চেয়ে ভালো ফল মায়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০১৭
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,

নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে এসএসসি ও সমমানের (মাধ্যমিক)

পরীক্ষায় অংশ নেয়া সেই মা-ছেলে দুইজনেই পাস করেছে। ছেলে তন্ময় কুমার

কুণ্ডু চেয়ে ভালো ফলাফল করেছে মা মলি রাণী। মা মলি রাণী জিপিএ

পেয়েছে ৪.৫৩ এবং ছেলে তন্ময় কুমার কুণ্ডু জিপিএ ৪.৪৩ পেয়েছে।

দুজনেই কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়। মা মলি

বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং

ট্রেডের এবং ছেলে তন্ময় বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের

বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন।

মলি রাণী জানান, নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুরের অসিত কুণ্ডুর মেয়ে

তিনি। সংসারের প্রয়োজনে নবম শ্রেণিতে পড়ার সময়ই বাবা বিয়ে দিয়ে

দেন বাগাতিপাড়ার মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমারের সঙ্গে। পরে আর

লেখাপড়া করার সুযোগ হয়ে ওঠেনি। সংসারের কাজের চাপে খাঁটি

গৃহিণী হয়েই ছিলেন। এর মাঝে তাঁদের দুটি সন্তানের জন্ম হয়। ওরা

পড়ালেখা শুরু করে। কাজের ফাঁকে ফাঁকে ওদের পড়াতে বসতে হয়।বড় ছেলে

তন্ময় কুমার কুণ্ডু বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চবিদ্যালয় থেকে

কারিগরি শাখায় বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে নবম শ্রেণিতে ওঠে। আর

ছোট ছেলে পাপন কুণ্ডু তৃতীয় শ্রেণিতে ওঠে।

মলি বলেন, ‘ওদের পড়াতে গিয়ে অনুভব করি, ছেলেদের পড়াতে হলে নিজেকে

আরও পড়ালেখা করতে হবে। নইলে স্বামীর সামান্য উপার্জনে ছেলেদের

গৃহশিক্ষক দেওয়া সম্ভব হবে না।’ আর এ জন্য তিনি তাঁর স্বামীর কাছে

নতুন করে পড়ালেখার অনুমতি চাইলেন। স্বামী রাজি হয়ে গেলেন সেই সঙ্গে

সহযোগিতার আশ্বাস দিলেন। এভাবেই তিনি নতুন করে বিদ্যালয়ে ভর্তি

হয়ে পড়ালেখা শুরু করলেন। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে

কারিগরি শাখায় ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডে ভর্তি হন। মলি

কুণ্ডু বলছিলেন, ‘ভাগ্যক্রমে ছেলের সঙ্গেই এসএসসি পরীক্ষা দেয়ার

সুযোগ হয়েছে। দুইজন একই বই পড়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছি।’

ছেলের চেয়ে ভালো ফলাফল করায় উচ্ছ্বসিত মলি রাণী বলেন, ভবিষ্যতেও তিনি

পড়ালেখা অব্যাহত রাখবেন। একসঙ্গে পাস করায় মা-ছেলে উভয়ে বাঁধভাঙ্গা

উচ্ছ্বাসে মেতেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451