মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে এক গৃহবধূর নগ্ন ছবি তুলে প্রতারণার অভিযোগে
জসিম উদ্দিন নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ মে) রাতে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের
হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে গত
মঙ্গলবার (২ মে) রাতে প্রতারণার স্বীকার ওই গৃহবধূ জসিম উদ্দিনের
বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করে।
ওই গৃহবধূর ভাই জানান, কয়েক বছর আগে তার বড় বোন
ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর এলাকায় ৯ শতক জায়গা
কিনে নতুন বাড়ি করে। বড় বোনের স্বামী প্রবাসে থাকায় নতুন
বাড়িতে তার ছোট বোনের স্বামী জসিম উদ্দিন মুরগীর খামার
গড়ে তোলে ব্যবসা শুরু করে এবং তাদের পরিবারের দেখাশুনা করে
আসছে। গত কয়েক মাস আগে জসিম উদ্দিন তার বড় বোনের ঘরে
ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং ভয়ভীতি দেখিয়ে মোবাইল
ফোনে বেশকিছু নগ্ন ছবি তুলে। এরআগে ওই ছবিগুলো ওই
গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে বাড়ির
সাড়ে ৪ শতক জায়গা নিজের নামে লিখিয়ে নেয় এবং বিভিন্ন
সময় নগদ টাকা হাতিয়ে নেয়। লোকলজ্জা ও সংসার রক্ষায় তার বোন
বিষয়টি চাপা দিয়ে রাখে। সর্বশেষ ২১ এপ্রিল রাতে জসিম উদ্দিন
আবার তার বোনের ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে এবং
জোরপূর্বক নগ্ন করে ছবি তুলে। ছবি তুলে তার বোনকে বাড়ির
অবশিষ্ট সাড়ে ৪ শতক জায়গা প্রতারক জসিম উদ্দিনের নামে লিখে
দেওয়ার প্রস্তাব দেয়। বাড়ি লিখে না দিলে ছবিগুলো প্রবাসী
স্বামীর কাছে পাঠানোর ভয় দেখায়। একপর্যায়ে তার বোন চিৎকার
দিয়ে উঠলে ঘরে থাকা তার বোনের ছেলেমেয়েরা ছুটে আসলে
জসিম উদ্দিন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তার বোনের সংসার
ভাঙ্গতে জসিম উদ্দিন মোবাইল এ্যাপ ইমো ব্যবহার করে নগ্ন
ছবিগুলো প্রবাসী স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। ছবিগুলো
পেয়ে ইতিমধ্যে তার স্বামী বিদেশ থেকে দেশে ছুটে আসেন।
পারিবারিকভাবে আলোচনা করে জসিমকে আসামী করে গত
মঙ্গলবার সন্ধ্যায় তার বোন মিরসরাই থানায় একটি মামলা দায়ের
করে।
মিরসরাই থানার উপ-পরিদর্শকও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল
ইসলাম পিপিএম জানান, ওই গৃহবধূর অভিযোগে জসিম
উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মোবাইল ফোন থেকে
নগ্ন ছবিগুলো উদ্ধার করা হয়েছে। প্রতারণাই জসিম উদ্দিনের মূল
কাজ। এরআগেও জসিম উদ্দিন এলাকার মানুষকে ফাঁদে ফেলে
প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া
যায়। গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিনকে আদালতের
নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।