বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা বোর্ডে বিপর্যয়ের পেছনে ইংরেজি, গণিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ২৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে কুমিল্লা বোর্ডে। সারা দেশে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ হলেও এ বোর্ডে পাসের হার মাত্র ৫৯ দশমিক শূন্য ৩। গত চার বছরে এই প্রথমবারের মতোপাসের হার ৮০ শতাংশের নিচে নেমে এসেছে। গণিত ও ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ায় ওই বিপর্যয় ঘটেছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ বছর সবচেয়ে খারাপ ফলাফল করেছে কুমিল্লা বোর্ড। সবচেয়ে ভালো ফল করেছে রাজশাহী বোর্ড। ওই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থীরা গণিত ও ইংরেজিতে খারাপ করেছে। এ কারণে পাসের হার কমে গেছে।

কুমিল্লা বোর্ডে এ বছর এক লাখ ৮৩ হাজার ৮০৬ পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৮২ হাজার ৯৭৯ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ আট হাজার ১১ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৪৫৬ এবং ছাত্রীর সংখ্যা ৫৮ হাজার ৫৫৫ জন।

কুমিল্লা বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮৪ শতাংশ। ২০১৫ সালে পাসের হার ছিল ৮৪ দশমিক ২২ শতাংশ। ২০১৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ৯২ শতাংশ। ২০১৩ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৪১ শতাংশ।

পাসের হারের পাশাপাশি কুমিল্লা বোর্ডে কমেছে জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যাও। এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে চার হাজার ৪৫০ জন। গতবছর এ সংখ্যাটা ছিল ছয় হাজার ৯৫৪ জন। ২০১৫ সালে জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ১৯৫ জন, ২০১৪ সালে এ সংখ্যাটা ছিল ১০ হাজার ৯৪৫। ২০১৩ সালে জিপিএ ৫ পায় সাত হাজার ৮৫৫ জন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451