বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ২৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দেশে সুস্থ গণতন্ত্রের চর্চা হচ্ছে’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরনের বক্তব্য সত্যের অপলাপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সারা দেশে সাংগঠনিক সফরের অংশ হিসেবে ঢাকা মহানগরের কর্মিসভার প্রস্তুতি নিতে মহানগর দক্ষিণ ও উত্তরের নতুন কমিটির নেতাদের নিয়ে দলের মহাসচিব এ বৈঠক করেন।

৭ মে ঢাকা দক্ষিণের ও ৮ মে ঢাকা উত্তরের কর্মিসভা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ‘দেশে সুস্থ গণতন্ত্রের চর্চা চলছে’—সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তিনি পুরোপুরিভাবে সত্যের অপলাপ করেছেন এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।’

এ সময় বিভিন্ন জায়গায় দলের কর্মিসভায় বাধা দেওয়ার অভিযোগও করেন বিএনপির মহাসচিব। দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে বর্তমান সরকার—এমন অভিযোগও করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার পুরোপুরি একটি দুর্নীতিবাজ সরকার। করাপশন (দুর্নীতি) হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। তাঁরা নিজেরাই স্বীকার করে নিয়েছেন, তাঁরা দুর্নীতি করেছেন। তাঁরা পালিয়ে যাবেন, সেটাও স্বীকার করে নিয়েছেন।’

সহায়ক সরকারের দাবি আদায় না হলে বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি বিএনপি মহাসচিব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451