শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

রাজশাহী এগিয়ে, পিছিয়ে কুমিল্লা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

চলতি বছর এসএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে রাজশাহী বোর্ড। ওই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। আর পিছিয়ে আছে কুমিল্লা বোর্ড। এবার ওই বোর্ডে পাসের হার  মাত্র ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।

রাজশাহী বোর্ডে এবার এক লাখ ৬৭ হাজার ৫৯০ পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬৬ হাজার ৯৩৮ জন অংশ নেয়। এর মধ্যে পাস করে এক লাখ ৫১ হাজার ৪০৬ জন।

তবে গত বছরের তুলনায় রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে। গতবার ওই বোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০।

এবার সবচেয়ে খারাপ ফল করেছে কুমিল্লা বোর্ড। ওই বোর্ডে এ বছর এক লাখ ৮৩ হাজার ৮০৬ পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৮২ হাজার ৯৭৯ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ আট হাজার ১১ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৪৫৬ এবং ছাত্রীর সংখ্যা ৫৮ হাজার ৫৫৫ জন।

গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৪ শতাংশ। গত বছর এক লাখ ৬০ হাজার ৫১৭ জন অংশ নিয়েছিল।

অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকায় পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৮০ দশমিক শূন্য ৪, চট্টগ্রামে ৮৩ দশমিক ৯৯, বরিশালে ৭৭ দশমিক ২৪, সিলেটে ৮০ দশমিক ২৬ ও দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451