মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে শিক্ষান্নয়ন বৃত্তির সনদও বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে সামাজিক সংগঠন বিজলী ক্লাবের উদ্যোগে

আয়োজিত ৮ম বিজলী শিক্ষান্নয়ন বৃত্তি পরীক্ষার সনদও বার্ষিক

ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সোমবার (১ মে) বিকেলে

অনুষ্ঠিত হয়েছে। আবুরহাট বাজারস্থ ক্লাব প্রাঙ্গনে আলোচনা

অনুষ্ঠান মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আফছারের

সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেনও

যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল করিম নয়নের সঞ্চালনায় প্রধান

অতিথির বক্তব্য রাখেন মিরসরাই ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের

সভাপতি প্রফেসর ডা. জামসেদ আলম।

প্রধান আলোচক হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা

কর্মকর্তা জসীম উদ্দিন, বিজলী শিক্ষান্নয়ন বৃত্তি পরীক্ষা

নিয়ন্ত্রক সুভাষ সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ইমাম

হোসেন, যুগ্ন সহ-সাধারণ সম্পাদক আতিক উদ্দিন তারেক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই

সমিতি ইউ.এ.ই এর সহ-সভাপতি নুরুল আলম আজাদ, বিজলী

ক্লাবের পৃষ্ঠপোষক আলা উদ্দিন আলো, শান্তিনীড়ের সভাপতি

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি

হাসান মো. সাইফ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের

চেয়ারম্যান নিজাম উদ্দিন, আবুরহাট সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিজলী ক্লাবের

সাবেক সভাপতি রেজাউল করিম রেজা।

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা ৮ম বিজলী শিক্ষান্নয়ন বৃত্তি

পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। সন্ধ্যায়

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

পরিবেশিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451