সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃনমূল মানুষদের সাথে  প্রধানমন্ত্রীর মতবিনিময়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ১৭১ বার পড়া হয়েছে

রুবেল মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের তৃনমূল মানুষদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের মাঝে প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সায়লা ফারজানা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বুধবার সকাল দশটায় প্রধানমন্ত্রীর সাথে জেলাবাসীর ভিডিও সংযোগের বিষয়টি জনগনের কাছে পৌঁছে দেবার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে সাংবাদিকদের।পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম এই ভিডিও কনফারেন্সকে প্রধানমন্ত্রীর স্বশরীরে আগমনের সাথে তুলনা করেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের নিয়ে কনফারেন্স স্থল জেলা কালেক্টরেট মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আগামীকাল সকাল ১০টায় গনভবন থেকে ঢাকা বিভাগের ৫টি জেলার মানুষের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকবিরোধী ও উন্নয়ন বিষয়ক আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451