বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিচালকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শাকিব খান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০১৭
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে চলতি মাসজুড়েই চলছে তোলপাড়। ব্যক্তিগত জীবনের সমস্যাস মিটে গেলেও নতুন করে সমস্যা তৈরী হয়েছিল ঢাকাই ছবির পরিচালকদের সঙ্গে। একটি পত্রিকার সঙ্গে সাক্ষাতকারে পরিচালকদের নিয়ে কিছু মন্তব্য করেছিলেন শাকিব। এটা ‘অসৌজন্যমূলক’ হিসেবে গ্রহণ করে গতকাল শনিবার শাকিবকে বয়কট করার ঘোষণা দেয় পরিচালক সমিতি সহ ১৩টি সংগঠন। ২৪ ঘণ্টা পর সেই নাটকের পরিসমাপ্তি হলো।

শাকিবকে নিষিদ্ধ ঘোষণার পর তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আজ রবিবার অভিনেতা আলমগীর, সোহেল রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু ও আরশাদ আদনানের মধ্যস্থতায় এফডিসিতে এসে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন শাকিব খান। জানা গেছে, সিনিয়র শিল্পিদের উদ্যোগেই এই সমস্যার সমাধান হয়েছে। শাকিবও মেনে নিয়েছেন সিনিয়রদের পরামর্শ।

খ্যাতিমান অভিনেতা আলমগীর গণমাধ্যমকে বলেছেন, “তার ভুল বুঝতে পারায় ও অনুতপ্ত হওয়ায় তাকে নিয়ে এসেছি এফডিসিতে। সে পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কিছু কথা না বুঝে বলে ফেলেছে। এজন্য চলচ্চিত্র পরিচালক সমিতিসহ বাকি সব সমিতির কাছে দুঃখ প্রকাশ করেছে। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সে আন্তরিকভাবে দুঃখিত। ”

এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, “শাকিব তার বেফাঁস বক্তব্যের জন্য সরি বলেছে। ও আমাদের সন্তানের মতো। না বুঝে কিছু ভুল করেছে। তার ভুলটা বুঝতে পারায় তাকে অভিনন্দন জানাই। তবে তার দুঃখ প্রকাশে আমাদের বক্তব্য আগামীকাল বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451