বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাকিব খান নিষিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৩১১ বার পড়া হয়েছে

পরিচালকদের উদ্দেশে মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগ এনে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য কোনো চলচ্চিত্রের শুটিং কিংবা ডাবিং না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ ২৯ এপ্রিল শনিবার চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস রিলিজে বলা হয়েছে, “অদ্য ২৯/০৪/২০১৭ ইং তারিখে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে,  যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এবং বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেহেতু চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীরা মনে করেন প্রকারন্তরে তিনি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের অপমান ও তুচ্ছ্জ্ঞান করেছেন। কারণ পরিচালকই হলেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। তাদের অপমান করা মানে সকল কুশলীদের অপমান করা। ”

এরপর প্রেস রিলিজটিতে লেখা হয়েছে, “তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিং এর কাজে অংশগ্রহণ করবেন না। ”

প্রেস রিলিজটিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ, ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু এবং চলচ্চিত্র ফাইট ডাইরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আরমানের সাক্ষর রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পারিবারিক সমস্যার জের ধরে শাকিব খান একাধিক সংবাদমাধ্যমে প্রসঙ্গক্রমে শাকিব বলেন, “এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?” এতেই ক্ষুব্ধ হন পরিচালকবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451