শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাওরাঞ্চলের মানুষকে দুর্যোগ থেকে মুক্তি দিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

একে অন্যকে দোষারোপ না করে হাওরাঞ্চলের মানুষকে দুর্যোগ থেকে মুক্তি দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘হাওরাঞ্চলে মানুষের কান্না : বিপন্ন মানবতার পাশে দাঁড়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

হাওরবাসীর দুর্গতির প্রধান কারণ দুর্নীতি বলে মন্তব্য করে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড বাঁধের দায়িত্ব গ্রহণ করে। দুঃখজনক হলো- এ প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে ঘুষ দুর্নীতি হয়ে থাকে।তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। জনগণ ক্ষমতার মালিক।

মালিক নিষ্ক্রিয় থাকলে এরকম হবে। মালিকদের সক্রিয় হতে হবে।হাওর এলাকায় মাছ, হাঁসসহ জলজপ্রাণির মড়ক নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য নিয়ে কামাল হোসেন বলেন, মড়কের কারণ উদঘাটন করে ভবিষ্যতে যাতে এরকম মড়ক দেখা না যায় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

এছাড়া সমাজ সুন্দরভাবে গড়ে তুলতে, দ্বিমত নয় বরং ঐক্যমতের প্রয়োজন বলেও জানান গণফোরাম প্রধান।জনগণকে সম্পৃক্ত করে হাওড়ের দুর্যোগ মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451